বিস্ট গেমসে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের তিনজন প্রতিযোগী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন কাজী মোবারক হোসেন, হামিম রহমান ও মানসুরা নাজনীন। তবে বিস্ট গেমসের নিয়ম অনুযায়ী, বাংলাদেশ থেকে কেবল একজনই মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আর তাই অনলাইনে ভোটের মাধ্যমে বাংলাদেশ থেকে একজন প্রতিযোগী নির্বাচন করা হবে।
বিস্ট গেমস হলো একটি মেগা রিয়েলিটি শো যা ইউটিউবার মিস্টার বিস্ট আয়োজিত হয়। এই শোতে বিভিন্ন দেশের ব্যক্তিরা অংশ নেবেন। বিস্ট গেমসে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের তিনজন প্রতিযোগী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
প্রাথমিকভাবে নির্বাচিত হামিম রহমান ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জপদক অর্জন করেছেন। তিনি জনস হপকিনস ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ লিডার্স কনফারেন্স, মর্যাদাপূর্ণ নন–ট্রিভিয়াল রিসার্চ ফেলোশিপসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের প্রতিনিধিত্বও করেছেন।

































































































































































































