ডেভিড রাশ একজন পেশাদার প্রকৌশলী। তিনি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষা প্রদানের জন্য তরুণদের আগ্রহী করে তুলতে এসব বিচিত্র রেকর্ড গড়ে আসছেন। তিনি যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি একটি স্কেটবোর্ড নিজের থুতনির ওপর টানা এক ঘণ্টার বেশি সময় দাঁড় করিয়ে রেখে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।
ডেভিড রাশ বলেন, স্কেটবোর্ডের গঠনশৈলীই ছিল তাঁর জন্য সবচেয়ে বড় বাধা। তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জটি শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যেই একটি বড় সমস্যা টের পেলাম। স্কেটবোর্ডের প্রান্ত বেশ ধারালো হওয়ায় ৩০ সেকেন্ড পার হতে না হতেই থুতনিতে তীব্র যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল থুতনির হাড় ছিদ্র হয়ে যাবে।’
ডেভিড রাশ এই রেকর্ড গড়ার কাজটি মোটেও সহজ ছিল না। তিনি বলেন, স্কেটবোর্ডের গঠনশৈলীই ছিল তাঁর জন্য সবচেয়ে বড় বাধা। তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জটি শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যেই একটি বড় সমস্যা টের পেলাম। স্কেটবোর্ডের প্রান্ত বেশ ধারালো হওয়ায় ৩০ সেকেন্ড পার হতে না হতেই থুতনিতে তীব্র যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল থুতনির হাড় ছিদ্র হয়ে যাবে।’


































































































































































































