চীন তাদের মহাকাশ স্টেশনে এক বছর থাকার জন্য একজন নভোচারীকে পাঠাচ্ছে। এটি হবে দেশটির ইতিহা�সে সবচেয়ে দীর্ঘ মেয়াদের মহাকাশ অভিযান। মহাকাশে দীর্ঘ সময় থাকার পর মানুষের শরীরে কী পরিবর্তন ঘটে, এই অভিযান তা নিয়ে গবেষণার সুযোগ তৈরি করে দেবে বলে আশা করা হচ্ছে।
২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে কাজ এগিয়ে নিতেও তা সহায়ক হবে এই অভিযান। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আজ রোববার স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে (গ্রিনিচ মান সময় বেলা ৩টা ৮ মিনিট) লং মার্চ-২ এফ ওয়াই২৩ রকেটের মাধ্যমে শেনঝৌ-২৩ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে।

































































































































































































