বাংলাদেশে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের খরচ বেশি বেশি হচ্ছে। গত মার্চ মাসে দেশের ক্রেডিট কার্ডের গ্রাহকেরা বিশ্বের বিভিন্ন দেশে ৪৭০ কোটি টাকা খরচ করেছেন। তার আগে মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ হয়েছিল ৩৭৭ কোটি টাকা। মার্চে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডে যে অর্থ খরচ হয়েছে, তার অর্ধেকের বেশি হয়েছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যে। দেশগুলোতে খরচ হয়েছে ২৪১ কোটি টাকা।
দেশগুলোতে খরচ হয়েছে ২৪১ কোটি টাকা। দেশের ক্রেডিট কার্ডে গত মার্চে সবচেয়ে বেশি ১৩ শতাংশ অর্থ খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে। টাকার পরিমাণ ৬১ কোটি টাকা। তারপরের অবস্থানে রয়েছে থাইল্যান্ড। গত মার্চে দেশটিতে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে ১০ দশমিক ৬৪ শতাংশ বা ৫০ কোটি টাকা।