স্পেনের কানারি দ্বীপপুঞ্জের তেনেরিফের কাছে অবস্থিত একটি প্রমোদতরি থেকে হান্টাভাইরাস সংক্রমিত যাত্রীদের নামানো শুরু হয়েছে। এই প্রমোদতরিটি গত বুধবার আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র কেপভার্দের উপকূল থেকে স্পেনের উদ্দেশে যাত্রা শুরু করে। ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুরোধে যাত্রীদের সরিয়ে নেওয়ার দায়িত্ব নেয় স্পেন।
স্পেনের নাগরিকদের প্রথমে ছোট নৌকায় পাঁচজন করে তীরে আনা হয়। পরে তাঁদের বাসে করে স্থানীয় বিমানবন্দরে নেওয়া হয়। সরকারি কর্মকর্তারা জানান, যেসব যাত্রীর মধ্যে এখনো ভাইরাসটির উপসর্গ দেখা যায়নি, তাঁদের স্পেনের সামরিক উড়োজাহাজে করে মাদ্রিদে নেওয়া হবে। এরপর কোয়ারেন্টিনে রাখতে হাসপাতালে পাঠানো হবে।

































































































































































































