উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম প্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। দেশটিতে পড়াশোনার সুযোগ পেতে হলে নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে শিক্ষার্থী ভিসা অর্জন করতে হয়। ভর্তি নিশ্চিত করা থেকে শুরু করে আর্থিক সক্ষমতা—সবকিছুই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেশটির সরকার। পুরো প্রক্রিয়াটি সহজভাবে তুলে ধরা হলো। অফার লেটার পাওয়াই প্রথম ধাপ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন সফল হলে শিক্ষার্থী একটি ‘লেটার অব অফার’ পায়। এতে কোর্সের বিস্তারিত তথ্য, ভর্তি শর্ত এবং টিউশন ফি উল্লেখ থাকে। অফার গ্রহণের আগে শর্তগুলো ভালোভাবে পড়ে বোঝা জরুরি। বিশেষ করে রিফান্ড নীতিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।
ভর্তি নিশ্চিতকরণ সনদঅফার গ্রহণ ও নির্ধারিত অর্থ জমা দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীকে ভর্তি নিশ্চিতকরণ সনদ (কনফারমেশন অব এনরোলমেন্ট–সিওই) প্রদান করে। এটি প্রমাণ করে যে শিক্ষার্থী নির্দিষ্ট কোর্সে আনুষ্ঠানিকভাবে ভর্তি হয়েছে। শিক্ষার্থী ভিসার আবেদনের সময় এই নথি বাধ্যতামূলক।
ইংরেজি দক্ষতার প্রমাণঅস্ট্রেলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠদান ইংরেজিতে হওয়ায় শিক্ষার্থীদের অনুমোদিত ইংরেজি ভাষা পরীক্ষার ফল জমা দিতে হয়। সাধারণত আইএলটিএস, টোয়েফল বা পিটিইর মতো পরীক্ষার স্কোর গ্রহণযোগ্য।


































































































































































































