লেবাননে ইসরায়েলের বিমান হামলা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার এ হামলা চালানো হয়। লেবাননের নিরাপত্তা সূত্র বলছে, কয়েক সপ্তাহের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর সেনাবাহিনী লেবাননে অভিযান আরও জোরদার করছে। এই হামলার কারণে গত ১৬ এপ্রিল ঘোষণা করা সাময়িক যুদ্ধবিরতি এখন হুমকির মুখে পড়েছে।


































































































































































































