রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত আটটার দিকে নগরের ভদ্রা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় মামলা করেছেন।
আহত শিক্ষার্থীর নাম শাকিল দেওয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাঁকে কয়েকটি সেলাই দিতে হয়েছে।

































































































































































































