পর্তুগালে প্রথমবার কাওয়ালি সন্ধ্যা, প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ

পর্তুগালে প্রথমবার কাওয়ালি সন্ধ্যা, প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ

পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কাওয়ালি সন্ধ্যা, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হলরুমে ১৭ মে, রোববার কাজা দো বাংলাদেশের সাংস্কৃতিক শাখার উদ্যোগে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পর্তুগালের জনপ্রিয় সংগীতশিল্পী শামসুল ইসলাম ও কাজী মইনুর ইসলাম। তাঁদের পরিবেশিত কাওয়ালিসংগীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানে এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশের সৃষ্টি হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।