রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, শনিবার (আজ) যুদ্ধবিরতি শুরু হবে, চলবে সোমবার পর্যন্ত। মার্কিন প্রেসিডেন্ট পোস্টে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের (৯, ১০ ও ১১ মে) যুদ্ধবিরতি কার্যকর হবে।’
ট্রাম্পের এ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে তিন দিনের যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


































































































































































































