চীনের মান্দারিন ভাষার উপন্যাস জিতেছে আন্তর্জাতিক বুকার

চীনের মান্দারিন ভাষার উপন্যাস জিতেছে আন্তর্জাতিক বুকার

চীনের মান্দারিন ভাষায় লেখা প্রথম উপন্যাস তাইওয়ান ট্রাভেলগ আন্তর্জাতিক বুকার জিতেছে। তাইওয়ানের লেখক ইয়াং শুয়াং-জির লেখা ও লিন কিং অনূদিত তাইওয়ান ট্রাভেলগ যৌথভাবে এ বছরের সম্মানজনক এই পুরস্কার বিজয়ী হয়েছে।

উপন্যাসটি এমনভাবে লেখা হয়েছে যেন একটি স্মৃতিকথার অনুবাদ। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন নারী ঔপন্যাসিক, যিনি ১৯৩৮ সালে জাপানের শাসনাধীন তাইওয়ান ভ্রমণে যান।

বইটিতে কাল্পনিক ফুটনোট, চরিত্রদের মন্তব্য ও অনুবাদকের বাস্তব নোট—সব মিলিয়ে এক অভিনব মেটাফিকশনাল আবহ তৈরি হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।