হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী মাজিয়ারের শপথের মাধ্যমে অরবানের শাসনামলের শেষ

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী মাজিয়ারের শপথের মাধ্যমে অরবানের শাসনামলের শেষ

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে গতকাল শনিবার শপথ গ্রহণ করেছেন পিটার মাজিয়ার। এর মধ্য দিয়ে ইউরোপের দেশটিতে রুশপন্থী নেতা ভিক্টর অরবানের ১৬ বছরের শাসনের আনুষ্ঠানিক ইতি ঘটল।

মাজিয়ার ইউরোপপন্থী। অন্যদিকে অরবান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তাঁর সখ্য ছিল।

শনিবারের শপথ অনুষ্ঠান সামনে রেখে মাজিয়ার হাঙ্গেরির সাধারণ মানুষকে রাজধানী বুদাপেস্টে এসে ‘হাঙ্গেরির নতুন ইতিহাস লেখার’ আহ্বান জানিয়েছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।