মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার জন্য বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গতকাল সোমবার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে পল কাপুর এই ধন্যবাদ জানান। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

































































































































































































