জার্মানির সামগ্রিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত জনগণ। এসব বিষয় নিয়ে দেশটিতে বসবাসরত মানুষের ৮৪ শতাংশই উদ্বিগ্ন বা খুবই উদ্বিগ্ন। একটি প্রতিনিধিত্বমূলক জরিপে এ চিত্র উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া মানুষের ৬৪ শতাংশ মনে করেন, কোনো সম্ভাব্য জোট সরকারই দেশের সমস্যাগুলো সমাধান করতে পারবে না। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল সিডিইউ/সিএসইউ এবং মধ্য-বামপন্থী এসপিডি জোট সরকারের ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তির সময়ে এসে এই জরিপের ফলটি প্রকাশিত হলো।
সরকারের ব্যর্থতার নানা দিক নিয়ে ৪২ শতাংশ উত্তরদাতা জোটে থাকা দুই দলকেই সমানভাবে দায়ী করেছেন। ৩৭ শতাংশ উত্তরদাতা প্রধান দল সিডিইউকে এবং ১৪ শতাংশ এসপিডিকে দোষারোপ করেছেন।


































































































































































































