বাংলাদেশের একটি মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখা হয়েছে। এই মহিষটির ওজন ১ হাজার ৫০০ পাউন্ড। এই মহিষটিকে পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা হবে।
মহিষটির মালিক জিয়া উদ্দিন বলেন, এটির ‘অসাধারণ চুল’ দেখেই তাঁর ভাই এর নাম রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে।
আগামী বৃহস্পতিবার মুসলিমরা তাঁদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে। এই ঈদে ‘ডোনাল্ড ট্রাম্পকেও’ কোরবানি করা হবে।


































































































































































































