বাঙলা মূকাভিনয়ের স্বতন্ত্র শিল্পভাষা

বাঙলা মূকাভিনয়ের স্বতন্ত্র শিল্পভাষা

লস অ্যাঞ্জেলেসে বসন্তের এক নরম দুপুর। জানালার কাচ গলে ঢুকে পড়া রোদ ঘরের ভেতর একটা শান্ত উষ্ণতা তৈরি করেছে। বাইরে শহরের কর্মচাঞ্চল্য, গাড়ির শব্দ; কিন্তু এই ঘরের ভেতর সময় যেন একটু ধীরে চলছে। এ পরিবেশেই কাজী মশহুরুল হুদার সঙ্গে কথা শুরু করি। স্বাধীনতা–পরবর্তী বাংলাদেশের মূকাভিনয় আন্দোলনের এক অন্যতম শিল্পী তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকলেও তাঁর শিল্পচিন্তা, গবেষণা ও অনুশীলনের কেন্দ্র এখনো বাংলাদেশ।

স্বাধীনতা–পরবর্তী বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়াম আর বিটিভিতে মার্কিন মাইমশিল্পী অ্যাডাম দারিউসের একটি পরিবেশনা দেখে প্রথম মূকাভিনয়ের শক্তি অনুভব করেন মশহুরুল। বুঝতে পারেন, শব্দ ছাড়াও গল্প বলা যায়, নীরবতা নিজেই একটি শক্তিশালী ভাষা।

বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোট পরিসরের পারফরম্যান্স ও অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মশহুরুল। দূরে থেকেও তাঁর কাজের কেন্দ্র এখনো বাংলাদেশ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।