নিউইয়র্কে বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহাসিক রেজোল্যুশন

নিউইয়র্কে বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহাসিক রেজোল্যুশন

নিউইয়র্ক অঙ্গরাজ্যে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের স্বীকৃতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। ২২ এপ্রিল আলবেনির নিউইয়র্ক স্টেট ক্যাপিটালে অনুষ্ঠিত অধিবেশনে ১৪ এপ্রিলকে বাংলা নিউ ইয়ার ডে (Bangla New Year Day) হিসেবে ঘোষণার আহ্বান জানিয়ে একটি গুরুত্বপূর্ণ রেজোল্যুশন গৃহীত হয়েছে। এই স্বীকৃতির মধ্য দিয়ে তিন দিনব্যাপী বর্ণাঢ্য বাংলা নববর্ষ উদ্‌যাপনের রাজকীয় সমাপ্তি ঘটে।

স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে নিউইয়র্ক স্টেট সিনেটের অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করেন সিনেটর লুউস আর সেপুলভেদা, নাথালিয়া ফার্নান্দেজ ও টবি অ্যান স্ট্যাভিস্কি। সিনেটর টবি অ্যান স্ট্যাভিস্কি বলেন, বহুসাংস্কৃতিক নিউইয়র্কে বাঙালিরা শিক্ষা, ব্যবসা ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং এই রেজোল্যুশন সেই অবদানের স্বীকৃতি।

এই রেজোল্যুশনের মূল প্রস্তাবনা অনুযায়ী, গভর্নর ক্যাথি হুচোলকে ১৪ এপ্রিল ২০২৬ তারিখকে ‘Bangla New Year Day’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানানো হয়েছে। এতে বাংলা নববর্ষকে একটি অসাম্প্রদায়িক ও বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসব হিসেবে তুলে ধরা হয়েছে, যার শিকড় মোগল আমলের কৃষিভিত্তিক অর্থনীতিতে নিহিত।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।

সংস্কৃতি বিভাগের আরও সংবাদ পড়ুন

সব দেখুন