থাইল্যান্ডের সর্বোচ্চ আগ্নেয়গিরির চূড়ায় নেমে বিশ্ব রেকর্ড গড়েন থাই সংসদের নির্বাহী

থাইল্যান্ডের সর্বোচ্চ আগ্নেয়গিরির চূড়ায় নেমে বিশ্ব রেকর্ড গড়েন থাই সংসদের নির্বাহী

থাইল্যান্ডের তানাবোওর্ন সিরিকুনাকর্নকুন নামের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিয়েল এস্টেট উদ্যোক্তা ও থাই সংসদের নির্বাহী হিসেবে নিজেকে পরিচিত করেছেন। তিনি গত ১৪ মার্চ চিলির আগ্নেয়গিরি ওহোস দেল সালাদোর চূড়ায় প্যারাস্যুট নিয়ে অবতরণ করেন। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৪৪২ মিটার উঁচুতে অবস্থিত। এটি সর্বোচ্চ উচ্চতায় স্কাইডাইভ বা প্যারাস্যুটে অবতরণের বিশ্ব রেকর্ড।

আন্দিজ পর্বতমালায় অবস্থিত ওহোস দেল সালাদো বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি। সিরিকুনাকর্নকুন প্যারাস্যুট নিয়ে যে উচ্চতায় লাফিয়ে নেমেছেন, এর চেয়ে কম উচ্চতা দিয়ে অধিকাংশ বাণিজ্যিক টার্বোপ্রপ উড়োজাহাজ উড়ে যায়।

সিরিকুনাকর্নকুন বলেন, চারপাশের দৃশ্য ছিল অবিশ্বাস্যরকম সুন্দর। আমি আগে এমন কিছু দেখিনি। এটি সত্যি এক অসাধারণ জায়গা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।