গণমাধ্যমের স্বাধীনতা শক্তিশালী করতে পারে গণতান্ত্রিক সমাজ

গণমাধ্যমের স্বাধীনতা শক্তিশালী করতে পারে গণতান্ত্রিক সমাজ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সোহরাব উদ্দীন।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জি এম মনিরুজ্জামান বলেন, সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে গণমাধ্যম কাজ করে। এই সেমিনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণমাধ্যম নিয়ে সচেতনতা বাড়াবে।

গণমাধ্যমের স্বাধীনতায় কেবল রাষ্ট্রীয় ক্ষেত্র নয়, যেকোনো প্রতিষ্ঠান থেকেও বাধা আসতে পারে। সাংবাদিকতা অনৈতিক হলে মানুষের বিশ্বাস বড় ঝুঁকিতে পড়ে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।