বিদেশে থাকা ভাইয়ের মৃত্যুর পর দেশে ফিরতে পারেনি

বিদেশে থাকা ভাইয়ের মৃত্যুর পর দেশে ফিরতে পারেনি

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের বাসিন্দা তৌহিদুল ইসলাম সৌদি আরবে কাজ করতেন। গত মঙ্গলবার বিকেলে সৌদি আরবের জেদ্দা শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দেয়াল ধসে তাঁর মৃত্যু হয়।

তৌহিদুলের যমজ ভাই জাহেদ হোসেন বলেন, ‘অনেক দিন ধরে সৌদি আরবে আছে আমার ভাই। ১৫ মে দেশে আসার জন্য টিকিট করেছিল। আমরা দুই ভাই একসঙ্গে বিয়ের অনুষ্ঠান করার কথা। সেটি আর হলো না। আমরা ভাইটা না–ফেরার দেশে চলে গেল।’

জাহেদ হোসেন জানান, তাঁর বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর তৌহিদুলের জন্য পাত্রীর সন্ধান শুরু করে পরিবার। একপর্যায়ে তৌহিদুলের জন্যও পাত্রী প্রায় ঠিকঠাক ছিল। তিনি দেশে ফিরলে সেটি চূড়ান্ত হওয়ার কথা ছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।