ব্রিটিশ কাউন্সিলের প্রতিবেদন উঠে এল বাংলাদেশের টেকসই ও জলবায়ু-সহনশীল স্থাপত্যচর্চার চিত্র

ব্রিটিশ কাউন্সিলের প্রতিবেদন উঠে এল বাংলাদেশের টেকসই ও জলবায়ু-সহনশীল স্থাপত্যচর্চার চিত্র

বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে 'সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস' শীর্ষক গবেষণাধর্মী বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টস।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থপতি, নগর পরিকল্পনাবিদ, নির্মাণ খাতসংশ্লিষ্ট পেশাজীবী, গবেষক, নীতিনির্ধারকসহ আগ্রহী সাধারণ মানুষ অংশ নেন।

প্রতিবেদনটি ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে দেশজুড়ে পরিচালিত একটি বিস্তৃত গবেষণা উদ্যোগের চূড়ান্ত ফল, যার নেতৃত্ব দিয়েছে বেঙ্গল ইনস্টিটিউট।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।