কোনো প্রতিষ্ঠানে ঘন ঘন কর্মী ছাঁটাই শুধু জনবল কমায় না, বরং সেখানে থাকা কর্মীদের চিন্তাভাবনা, আচরণ ও কাজের ধরনও ধীরে ধীরে বদলে দিতে পারে—এমনটাই বলছে বিভিন্ন গবেষণা।
যুক্তরাষ্ট্রের কিছু প্রতিষ্ঠানে ছাঁটাই এখন আর এককালীন জরুরি সিদ্ধান্ত নয়, বরং মাসের পর মাস বা বছরের পর বছর চলতে থাকা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
গবেষকদের মতে, এমন পরিস্থিতিতে কর্মীরা কখনোই চাকরিতে নিরাপদ বোধ করতে পারেন না।

































































































































































































