বলিউডে নতুন বিতর্ক, সিনেমার প্রোডাকশন ডিজাইনারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

বলিউডে নতুন বিতর্ক, সিনেমার প্রোডাকশন ডিজাইনারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

রণবীর সিং অভিনীত বহুল আলোচিত সিনেমা 'ধুরন্ধর' এবার নতুন বিতর্কে। ছবিটির প্রোডাকশন ডিজাইনার সাইনি এস জোহরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে এফআইআর করেছে চণ্ডীগড় পুলিশ। অভিযোগ করেছেন দিল্লির এক তরুণী, যিনি 'ধুরন্ধর' ছবিতে সহকারী আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চণ্ডীগড়ের সেক্টর-১৭ থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায়সংহিতার ৭৪, ৭৯, ১২৩ ও ১২৬(২) ধারায় মামলা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, পেশাগত আলোচনার কথা বলে তাঁকে চণ্ডীগড়ের তাজ হোটেলের একটি কক্ষে ডেকে পাঠান জোহরে।

অভিযোগকারী আরও দাবি করেছেন, জোহরে তাঁকে বারবার বলে দেন যেন এ বৈঠকের কথা কাউকে না জানান। এমনকি বিষয়টি প্রকাশ পেলে তাঁর পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।