ড্রেক র্যাপসংগীতের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন। তাঁর নতুন গান 'জেনিস এসটিএফইউ' বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে উঠেছে। একক পুরুষ শিল্পী হিসেবে বিলবোর্ড হট ১০০-তে সবচেয়ে বেশি নাম্বার ওয়ান গানের মালিক এখন ড্রেক। এ অর্জনের ফলে ড্রেকের মোট নাম্বার ওয়ান গান ১৪টি।
ড্রেকের আগের ব্যক্তিগত রেকর্ড ছিল ২০১৮ সালে, যখন তাঁর ২৭টি গান চার্টে এসেছিল। একই সপ্তাহে বিলবোর্ড হট ১০০-তে সবচেয়ে বেশি গান প্রবেশ করানোর রেকর্ডও নিজের করে নিয়েছেন ড্রেক। এক সপ্তাহে তাঁর ৪২টি গান চার্টে জায়গা পেয়েছে।
ড্রেকের ক্যারিয়ারে বিলবোর্ড হট ১০০-এর টপ ১০-এ ওঠা গানের সংখ্যা দাঁড়িয়েছে ৯০-এ। পাশাপাশি তিনিই প্রথম শিল্পী, যাঁর ৪০০-এর বেশি গান বিলবোর্ড হট ১০০-তে জায়গা পেয়েছে।


































































































































































































