মাউন্ট মাকালু অভিযানের অভিজ্ঞতা বাবর আলীর

মাউন্ট মাকালু অভিযানের অভিজ্ঞতা বাবর আলীর

মাউন্ট মাকালু অভিযান শেষে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে বাবর আলী এই অভিজ্ঞতা তুলে ধরলেন। চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভার্টিক্যাল ড্রিমার্স। তারা বাবর আলী অভিযানের আয়োজক ছিল।

বাবর আলী বলেন, ‘২ মে আমি পর্বতের সর্বোচ্চ শিখরে পৌঁছাই। সেদিনই বেজক্যাম্পে ফিরে আসি। কিন্তু এর আট দিন পর, ১০ মে, ওই একই ৬ হাজার ৪০০ থেকে ৭ হাজার ৬০০ মিটার পথ পাড়ি দিতে গিয়ে আমার আমেরিকান বন্ধু শেলি জোহানসেন তুষারধসে প্রাণ হারান।’

বাবর আলী বলেন, ‘মাকালুতে প্রতিটি মুহূর্তই যুদ্ধের মতো। প্রচণ্ড ঠান্ডা আর হাড় হিম করা বাতাসে কাটানো প্রতিটা মিনিটই ঝুঁকিপূর্ণ। সঙ্গে ছিল তুষারধসের ভয়। আবহাওয়া ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছিল, তাই মানিয়ে নেওয়া খুব কঠিন ছিল।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।