ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী উদ্বেগের কারণ

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী উদ্বেগের কারণ

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের প্রায় এক-তৃতীয়াংশ মারা যায়। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা ভাইরাসের এমন একটি ধরন ছড়িয়েছে যা বিরল। ভাইরাসের এই ধরনটির বিস্তার ঠেকাতে কার্যকর হাতিয়ারও তুলনামূলকভাবে কম।

ডি আর কঙ্গোর ঠিক কোন কোন এলাকায় ইবোলা ছড়িয়েছে, তা–ও নিশ্চিত হওয়া যাচ্ছে না। যেকোনো রোগের প্রাদুর্ভাবের সময় এটা খুবই সংকটময় মুহূর্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে ইবোলায় ৮০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আরও প্রায় ২৫০ জন সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ডি আর কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এরই মধ্যে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। তবে এর মানে এই নয়, বিশ্ব কোভিড-১৯ মহামারির মতো কোনো মহামারি ছড়িয়ে পড়ার প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।