একাকী ভ্রমণ—অনেকের কাছে স্বাধীনতার প্রতীক, আবার অনেকের কাছে অজানা আতঙ্ক। সেই আতঙ্কই যেন বাস্তবে রূপ নেয় স্পেনের এক নারীর জীবনে। নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে তথ্যচিত্র সিরিজ 'দ্য টিকটক কিলার'। এর পেছনের গল্পটি শুধু একটি খুনের কাহিনি নয়; এটি ডিজিটাল যুগে বিশ্বাস, প্রতারণা ও বিপদের এক শীতল প্রতিচ্ছবি।
হঠাৎ পরিচয়, অচেনা পরিণতি ৪২ বছর বয়সী ভ্রমণপ্রেমী এস্থার এসতেপা একা ঘুরতে গিয়েছিলেন স্পেনে। সেখানেই হোস্টেলের লবিতে পরিচয় হয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হোস হুরাডো মন্টিলার সঙ্গে।
প্রথম দেখায় তিনি ছিলেন বন্ধুসুলভ, প্রাণবন্ত—একজন ভ্রমণকাহিনি শেয়ার করা মানুষ। কিন্তু এই পরিচয়ই হয়ে ওঠে এস্থারের জীবনের শেষ অধ্যায়।

































































































































































































