মিশিগানে বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

মিশিগানে বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

মিশিগানের ওয়ারেন সিটিতে বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সেলিম আহমেদ সভাপতি এবং সাহেল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মোস্তফা কামাল ও আরটিভির কামরুজ্জামান হেলাল।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন ডিবিসি টেলিভিশনের আশিকুর রহমান, গ্লোবাল টেলিভিশনের আসাদুজ্জামান সুহান, দৈনিক খোয়াইয়ের সম্পাদক শামীম আহসান, সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য্য ও টিবিএন টেলিভিশনের তোফায়েল রেজা সুহেল।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।