যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমেছে ২০ শতাংশ

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমেছে ২০ শতাংশ

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমেছে। সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি স্নাতক পর্যায়ের ভর্তি গড়পড়তা ২০ শতাংশ কমেছে গত বসন্ত সেমিস্টারে। একাধিক শিক্ষা সংস্থার সমন্বয়ে তৈরি একটি রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৯টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জরিপের ভিত্তিতে এই ফলাফল পাওয়া গেছে। তথ্যটি প্রকাশ করেছে ব্লুমবার্গ। অধিকাংশ প্রতিষ্ঠানে ভর্তি কমেছে জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানের ৬২ শতাংশ জানিয়েছে, তাদের স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পর্যায়েই আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।