যুক্তরাজ্যে নিত্যনতুন কৌশলে ভুয়া তথ্য ও জালিয়াতির আশ্রয় নিয়ে অভিবাসনের আবেদনের সংখ্যা বাড়ছে। কম সময়ে সহজ পথে স্থায়ী হওয়ার উদ্দেশ্যে কিছু আবেদনকারী অসাধু পরামর্শদাতাদের সহায়তায় ভুয়া ও মিথ্যা তথ্য উপস্থাপন করছেন—এমন অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিবিসির সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, কিছু আবেদনকারী ভুয়া তথ্য ও অপকৌশল ব্যবহার করে আশ্রয় বা স্থায়ী বসবাসের সুযোগ নেওয়ার চেষ্টা করছেন।
বিশ্লেষকদের মতে, এসব ঘটনার প্রেক্ষাপটেই যুক্তরাজ্য সরকার ধীরে ধীরে অভিবাসনপ্রক্রিয়ায় কড়াকড়ি বৃদ্ধি করছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু অভিবাসী বিভিন্ন ধরনের ভিসায় যুক্তরাজ্যে আসার পর স্বল্প সময়ের মধ্যে স্থায়ী হওয়ার সুযোগ পেতে নিজেদের গৃহ নির্যাতনের শিকার হিসেবে উপস্থাপন করছেন।

































































































































































































