মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই বিশ্বনেতাকে বেইজিংয়ে স্বাগত জানালেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এরপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতার অভ্যর্থনায় বাহ্যিক মিল থাকলেও কিছু সূক্ষ্ম পার্থক্য ছিল চোখে পড়ার মতো।
পুতিন ও ট্রাম্পের চীন সফরের তুলনামূলক চিত্র চীনের কূটনৈতিক শিষ্টাচারের অন্যতম অংশ হলো বিমানবন্দরে স্বাগত জানানো। পুতিন ও ট্রাম্পের ক্ষেত্রে এই আয়োজনে কিছুটা ভিন্নতা ছিল। মূলত ট্রাম্প খুব কম বেইজিং সফর করেন বলেই তাঁর ক্ষেত্রে গুরুত্ব কিছুটা বেশি ছিল।


































































































































































































