পর্তুগালে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা প্রদর্শন

পর্তুগালে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা প্রদর্শন

পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশি উইমেনস ফেয়ার’। এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুন্তা দে বেলেমের প্রেসিডেন্ট জোয়াও কারভালহোসা, বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজির দীনা এবং হেড অব চ্যান্সারি এস এম গোলাম সারওয়ার।

মেলায় বাংলাদেশি ঐতিহ্যবাহী হস্তশিল্প, বুটিক, নকশিকাঁথা, শাড়ি ও দেশীয় পোশাকের বিভিন্ন স্টল দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। পাশাপাশি পিঠাপুলি ও দেশীয় নানা খাবারের আয়োজনও ছিল মেলার অন্যতম আকর্ষণ।

দিনব্যাপী এ আয়োজন বিকেলের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।