অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যুক্তরাষ্ট্রের ডালাসের উদ্দেশে ওড়াচ্ছিল কিউএফ২১ ফ্লাইট। প্রায় সাত ঘণ্টা পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে উড়োজাহাজটিকে বাধ্য হয়ে ফরাসি পলিনেশিয়ার রাজধানী পাপিতেতে জরুরি অবতরণ করতে হয়।
অভিযোগ হলো, এক যাত্রী উড়োজাহাজের ভেতরে বিশৃঙ্খল আচরণ শুরু করেছিলেন। একপর্যায়ে তিনি এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়ে দেন। কান্টাসের এক মুখপাত্র বলেন, অন্য যাত্রী ও কেবিন ক্রুরা ফ্লাইট অ্যাটেনডেন্টকে সহযোগিতা করতে এগিয়ে আসেন।
পরে কান্টাস কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রী ভবিষ্যতে আর কখনো তাদের বা জেটস্টারের কোনো ফ্লাইটে উঠতে পারবেন না।

































































































































































































