ব্যাড বানিমেট গালায় ব্যাড বানি পোশাক নয়, চমকে দিয়েছেন তাঁর লুক দিয়ে। পোশাকে তেমন একটা বৈচিত্র্য ছিল না, কালো স্যুটের সঙ্গে ওভারসাইজড পুশি বো। প্রখ্যাত ডিজাইনার চার্লস জেমসের ‘বাসল’ গাউন থেকে অনুপ্রাণিত হয়ে পোশাকটি তৈরি করেছে ফ্যাশন ব্র্যান্ড জারা। সঙ্গে ছিল একটি লাঠি। তবে ব্যাড বানি মেট গালার জন্য সেজেছিলেন বয়োবৃদ্ধের মেকআপে। হলিউডের মেকআপ আর্টিস্ট মাইক মারিনোর প্রস্থেটিকে ৩২ বছর বয়সী ব্যাড বানি পরিণত হয়েছিলেন ৫৩ বছরের বৃদ্ধে।
কনর স্টোরি২৫ বছর বয়সী মার্কিন অভিনেতার এটাই প্রথম মেট গালা। প্রথমবারই হাজির হয়েছেন ভিন্ন দুটি লুকে। মেট গালায় স্টোরি প্রবেশ করেছিলেন সেন্ট লঁরের তৈরি কালো স্যুটে। কিন্তু গালিচায় দাঁড়াতেই খুলে ফেলেন কালো স্যুট। ভেতর থেকে বেরিয়ে আসে হল্টার নেক টপ।
লুক ইভানস৪৭ বছর বয়সী মার্কিন অভিনেতার পোশাক প্রথম দেখায় খুব একটা অস্বাভাবিক লাগবে না। পা থেকে মাথা পর্যন্ত তাঁকে মোড়ানো হয়েছে বারগান্ডি লেদারে। স্প্যানিশ ডিজাইনার আলেহান্দ্রো পালোমোর নকশা করা জ্যাকেট ও ট্রাউজার ছিল তাঁর পরনে।

































































































































































































