মেলিসা বারেরা বলেন, তিনি যথেষ্ট পরিচিত ছিলেন যাতে তাঁর নামে খবর বানানো যায়, কিন্তু এত বড় তারকা ছিলেন না যে ইন্ডাস্ট্রি তাঁর পাশে দাঁড়াবে। তিনি বলেন, তিনি ছিলেন একজন নারী, লাতিন আমেরিকান বংশোদ্ভূত অভিনেত্রী এবং তখন ক্যারিয়ারের উত্থানের পথে—কিন্তু এত বড় তারকা নন যে তাঁকে ছোঁয়া যাবে না।
মেলিসা বারেরা বলেন, ব্রডওয়ের পরিবেশ তাঁকে নতুনভাবে বাঁচার শক্তি দিয়েছে। তিনি বলেন, এখানে অনেক ‘সত্যিকারের শিল্পী’ আছেন। যাঁরা শুধু অর্থ বা খ্যাতির জন্য কাজ করেন না।
মেলিসা বারেরা বলেন, তিনি নিজেকে শুধু অভিনেত্রী হিসেবেই ভাবতাম। হঠাৎ মনে হলো, যদি আর কখনো অভিনয়ই করতে না পারি, তাহলে আমি কে?

































































































































































































