ইউরোপে বাংলাদেশি সাংবাদিকদের নতুন কমিটি গঠন

ইউরোপে বাংলাদেশি সাংবাদিকদের নতুন কমিটি গঠন

ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন 'ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন' (ইবিজেএ)-এর ২৫ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত রোববার (১৭ মে) ভার্চ্যুয়াল সভার মাধ্যমে দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়। সভায় আহ্বায়ক হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব এসকে এমডি জাকির হোসেন সুমন এবং সদস্য কামরুজ্জামান ভূঁইয়া ডালিম।

সংগঠনটির পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে পুরোনো কমিটি বিলুপ্ত করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

ভার্চ্যুয়াল বৈঠকের শুরুতে ইতালির ভেনিস থেকে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মোহাম্মদ উল্লাহ সোহেল। পরে সংগঠনের সদস্যরা বক্তব্য দেন এবং আহ্বায়ক কমিটির সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।