ক্যালিফোর্নিয়ার মসজিদে গুলির ঘটনায় মোট পাঁচজনের মরদেহ উদ্ধার

ক্যালিফোর্নিয়ার মসজিদে গুলির ঘটনায় মোট পাঁচজনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে গুলির ঘটনায় মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন সন্দেহভাজন বন্দুকধারী। একজনের বয়স ১৭ বছর, অন্যজনের ১৯। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলের পাশে একটি গাড়ি থেকে সন্দেহভাজন দুই বন্দুকধারীর মরদেহ পাওয়া গেছে। দুজনই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় সময় গতকাল সোমবার জোহরের নামাজের আগে গুলির এ ঘটনা ঘটে। সান ডিয়েগোর ক্লেইরমন্ট এলাকায় ওই মসজিদের অবস্থান। এটি সান ডিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ। ইসলামিক সেন্টারটিতে মসজিদ ছাড়াও রয়েছে শিশুদের ইসলামি বিদ্যালয়।

মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) এ ঘটনায় তদন্ত শুরু করেছে। এফবিআই জনসাধারণের কাছ থেকে তথ্য চেয়েছে। তথ্য জানানোর জন্য একটি বিশেষ নম্বরও দেওয়া হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।