বাংলাদেশের মুন্সিগঞ্জে প্রায় পাঁচ বছর আগে এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর ভাতিজাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত। তাঁরা দুজনই মার্কিন নাগরিক। গতকাল বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা ৫৪ বছর বয়সী গ্যানেট রোজারিওকে ১৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এর আগে অন্য দেশে (বাংলাদেশে) এক মার্কিন নাগরিককে হত্যার ঘটনায় আদালতে নিজের দোষ স্বীকার করেন তিনি।


































































































































































































