গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় হামাসের নতুন নেতা মোহাম্মদ ওদেহ নিহত হয়েছেন। এর আগে তাঁর পূর্বসূরি ইজ আদ-দীন আল-হাদ্দাদ নিহত হন। ইসরায়েল বলছে, ওদেহকে হত্যা করতে চালানো যৌথ অভিযানের অংশ হিসেবে গাজা নগরীর কেন্দ্রস্থলে থাকা কয়েকটি ভবনে হামলা চালানো হয়েছে।
ওদেহ ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন বলে হামাসের স্থানীয় একটি সূত্র নিশ্চিত করেছে। পরিবারের সদস্যরা বলেছেন, ওদেহর ছেলে হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আজ বুধবার সকালে তিনি মারা যান।
ইসরায়েলের উগ্রপন্থী নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও নিরাপত্তা বাহিনী শিন বেত এক যৌথ বিবৃতিতে বলেছে, ওদেহকে হত্যা করতে চালানো যৌথ অভিযানের অংশ হিসেবে গাজা নগরীর কেন্দ্রস্থলে থাকা কয়েকটি ভবনে হামলা চালানো হয়েছে।


































































































































































































