যুক্তরাষ্ট্রে ওপিটি জালিয়াতির তদন্তে নজরদারিতে ১০ হাজার বিদেশি শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে ওপিটি জালিয়াতির তদন্তে নজরদারিতে ১০ হাজার বিদেশি শিক্ষার্থী

মার্কিন যুক্তরাষ্ট্রে এফ-১ (F-1) ভিসায় পড়ুয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি বিশেষ সুবিধা হলো অপশনাল প্র্যাক্‌টিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচি। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেজর বা পড়াশোনার সঙ্গে সম্পর্কিত কাজে ১২ থেকে ৩৬ মাস পর্যন্ত বৈধভাবে কাজ করার সুযোগ পান। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় এই অপশনাল প্র্যাক্‌টিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। তদন্তে প্রায় ১০ হাজার বিদেশি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট নিয়োগদাতাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। ফলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে কাজের সুযোগ পাওয়া নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা এই তদন্ত পরিচালনা করছে। সংস্থাটি বলছে, ওপিটি কর্মসূচির মাধ্যমে ব্যাপক জালিয়াতি ও অপব্যবহারের প্রমাণ মিলেছে। কঠোর অবস্থানে আইসিইওপিটি হলো এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে এফ-১ স্টুডেন্ট ভিসাধারীরা পড়াশোনা শেষ করে নির্দিষ্ট সময় যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।