জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার।
সাক্ষাৎকালে তাঁরা যুক্তরাজ্য-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি, বাংলাদেশের চলমান উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ, দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা–বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন জীবনযাপন সুরক্ষিত হয়েছে।


































































































































































































