ব্ল্যাকপিংকের সদস্য জিসুর ভাই যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার

ব্ল্যাকপিংকের সদস্য জিসুর ভাই যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য জিসুকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন তাঁর কথিত বড় ভাই—যিনি যৌন নিপীড়নের মামলায় পুলিশের নজরদারিতে আছেন বলে খবর ছড়িয়েছে। তবে শুরু থেকেই জিসু ও তাঁর সংস্থা এই অভিযোগের সঙ্গে নিজেদের কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছে কয়েক দিন আগে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিউলে এক নারী স্ট্রিমারকে নিজের বাসায় ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে তিরিশোর্ধ্ব এক ব্যক্তিকে ১৫ এপ্রিল আটক করা হয়েছে। ওই ব্যক্তির পদবি ‘কিম’, যা জিসুর পারিবারিক নামের সঙ্গে মিলে যাওয়ায় দ্রুতই গুজব ছড়িয়ে পড়ে—তিনি নাকি জিসুর বড় ভাই।

বিষয়টি সামনে আসতেই জিসুর সংস্থা ‘ব্লিসু’ দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং স্পষ্টভাবে জানায়, এই ঘটনায় শিল্পী বা সংস্থার কোনো সংশ্লিষ্টতা নেই।

সংস্থাটি আরও জানায়, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ‘ব্লিসু’র কোনো আইনগত বা ব্যবসায়িক সম্পর্ক নেই।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।