চীনের যুদ্ধবিমানের ব্যাপক বিক্রি, বিপুল মুনাফা

চীনের যুদ্ধবিমানের ব্যাপক বিক্রি, বিপুল মুনাফা

ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সংঘাতের সময় বিশ্বব্যাপী নজরকাড়া যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চীনের 'এভিআইসি চেংডু এয়ারক্রাফট কোং' ২০২৫ সালে রেকর্ড মুনাফা করেছে। এক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম প্রান্তিকে তাদের বিক্রির পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।

চেংডুভিত্তিক এই প্রতিষ্ঠান গতকাল মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালে তাদের রাজস্ব ১৫ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭ হাজার ৫৪০ কোটি ইউয়ান (১ হাজার ১০০ কোটি ডলার) হয়েছে। মুনাফা ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৪০ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।