ঢাকার বায়ু দূষণে শীর্ষে, আইকিউএয়ারের পরামর্শ

ঢাকার বায়ু দূষণে শীর্ষে, আইকিউএয়ারের পরামর্শ

সাধারণত এই মে মাসে রাজধানীর বায়ুদূষণ কম থাকে। কিন্তু এখন দূষণ বরং বাড়ছে। আজ সোমবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১২২ শহরের মধ্যে ঢাকার অবস্থান শীর্ষে।

আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ২০৮। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। বায়ুর মান ২০০–এর বেশি হলেই তাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়।

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।