মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন ব্রিটিশ রাজা চার্লস, হোয়াইট হাউসে নৈশভোজ

মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন ব্রিটিশ রাজা চার্লস, হোয়াইট হাউসে নৈশভোজ

যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন। একই দিন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন তিনি।

গতকাল ছিল রাজা তৃতীয় চার্লসের চার দিনের যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিন। এদিন মার্কিন কংগ্রেসে ভাষণ দেন চার্লস। তিনি বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব আগের যেকোনো সময়ের তুলনায় এখন ‘বেশি গুরুত্বপূর্ণ’।

রাজা তৃতীয় চার্লস ভাষণ দিতে গিয়ে তাঁর মা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কথা স্মরণ করেন। বলেন, তাঁর মা ১৯৯১ সালে একই কক্ষে ভাষণ দিয়েছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।