নেটফ্লিক্সের গোপনীয়তা নজরদারির অভিযোগ

নেটফ্লিক্সের গোপনীয়তা নজরদারির অভিযোগ

নেটফ্লিক্সের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গোপনে সংগ্রহ ও নজরদারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপও নিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। নেটফ্লিক্সের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, আধেয় বা কনটেন্ট দেখার অভ্যাস বিশ্লেষণ করে গোপনে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করার পাশাপাশি সেগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার করছে নেটফ্লিক্স।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো এখন আর শুধু বিনোদনমূলক আধেয় দেখানোর মধ্যে সীমাবদ্ধ নেই। ব্যবহারকারীদের পছন্দ, দেখার অভ্যাস ও অনলাইন আচরণের ভিত্তিতে আলাদা ডিজিটাল প্রোফাইল তৈরি করছে প্ল্যাটফর্মগুলো। পরে সেসব তথ্য বিজ্ঞাপন ও অন্যান্য বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতে পারে।

গোপনীয়তা নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা এর আগেও স্মার্ট টিভি ও স্ট্রিমিং যন্ত্রের মাধ্যমে গোপনে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।