ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক কারখানায় উদ্বেগ

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক কারখানায় উদ্বেগ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত রাসায়নিকের একটি ট্যাংক নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এটি যেকোনো সময় ফেটে বা বিস্ফোরিত হয়ে বিপর্যয় ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ওই কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

কর্মকর্তারা বলেছেন, কারখানার একটি ট্যাংকে প্রায় সাত হাজার গ্যালন মিথাইল মেথাক্রাইলেট নামের অত্যন্ত দাহ্য রাসায়নিক রয়েছে। ট্যাংকটি বিকল হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গার্ডেন গ্রোভ এলাকার হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।