মহাকাশে সোনার খনির খোঁজে নাসা নতুন উদ্যোগ

মহাকাশে সোনার খনির খোঁজে নাসা নতুন উদ্যোগ

মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যবর্তী এক স্থানে বিশাল একটি ধাতব গ্রহাণু নীরবে মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে। সাধারণ পাথুরে গ্রহাণুর তুলনায় এটি একেবারেই আলাদা। বিজ্ঞানীরা ধারণা করছেন, ১৬ সাইকি নামের গ্রহাণুটিতে প্রচুর পরিমাণে লোহা, নিকেল, প্লাটিনামের পাশাপাশি পৃথিবীতে এ পর্যন্ত উত্তোলিত মোট সোনার চেয়েও বেশি পরিমাণ সোনা মজুত রয়েছে।

এসব খনিজের বাজারমূল্য অনেক বেশি বলে গ্রহাণুটিকে ট্রিলিয়ন ডলারের গ্রহাণু বা মহাকাশের গুপ্তধন হিসেবে অভিহিত করা হচ্ছে। আর তাই বিপুল খনিজের সন্ধান পাওয়ার পাশাপাশি গ্রহাণুটির বিস্তারিত তথ্য জানতে এরই মধ্যে স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে মহাকাশযানও উৎক্ষেপণ করেছে নাসা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।