বাহরাইনে বাংলাদেশি প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা

বাহরাইনে বাংলাদেশি প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা

বাহরাইনের হামাদ টাউন এবং পার্শ্ববর্তী এলাকার বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস, মানামা গত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ কনস্যুলার সেবা প্রদানের আয়োজন করেছে। ওই এলাকার প্রবাসীরা বিভিন্ন সেবা গ্রহণের জন্য উপস্থিত হন। প্রায় ৩০০ জন সেবাগ্রহীতা বিভিন্ন কনস্যুলার সেবা তথা পাসপোর্ট সেবা, জন্মনিবন্ধন সেবা, বিশেষ আইনগত সেবা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন সেবা এবং ফ্রি মেডিক্যাল সেবা গ্রহণ করেন।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার কনস্যুলার ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে আগত প্রবাসীদের তিনি স্বাগত জানান এবং তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।

সাপ্তাহিক ছুটির দিনে একই ছাতার নিচে পাসপোর্ট সেবা, জন্মনিবন্ধন সেবা, বিশেষ আইনগত সেবা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন সেবা পাওয়ায় আগত প্রবাসীরা দূতাবাসের এ কার্যক্রমে তাঁদের বেশ উপকার হয়েছে বলে জানান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।