আইসিসিকে নিয়ন্ত্রণ করে বিসিসিআই, বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে ভারতের বাণিজ্যিক শক্তি

আইসিসিকে নিয়ন্ত্রণ করে বিসিসিআই, বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে ভারতের বাণিজ্যিক শক্তি

ক্রিকেট খেলাটা কোন দিকে যাবে, তা ঠিক করেন কে বা কারা? সহজ উত্তর হলো, আইসিসি। তারাই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অতএব, আইসিসিই নিয়ন্ত্রণ করে ক্রিকেটের ভবিষ্যৎ, এটা সাধারণ ধারণা হলেও সাইমন হারমার কিন্তু তা মনে করেন না। দক্ষিণ আফ্রিকার এই স্পিনারের মতে, ক্রিকেটে ভারতের বিশাল বাণিজ্যিক সক্ষমতা ও প্রশাসনিক প্রভাব তাদের খেলাটির গতিপথ নির্ধারণের সুযোগ করে দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেছেন হারমার। বিশ্ব ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে বেশ খোলামেলা মন্তব্যই করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪টি টেস্ট খেলা ৩৭ বছর বয়সী এই অফ স্পিনার। গত বছর দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলেও ক্ষমতার ভারসাম্য যে খুব একটা বদলায়নি, সেটিই মনে করিয়ে দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ভারতের প্রসঙ্গে সাক্ষাৎকারে হারমার বলেন, ‘বাণিজ্যিক শক্তির কারণেই সব ক্ষমতা এখন তাদের হাতে। বিসিসিআই–ই আইসিসি নিয়ন্ত্রণ করে। কিন্তু আমাদের কীই–বা করার আছে? খেলোয়াড় হিসেবে আমাদের শুধু নিজেদের কাজটুকুই করতে পারি। কেবল শিরোপা জিতলেই আলোচনার মোড় ঘোরানো সম্ভব।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।